কেন জাভা প্রোগ্রামিং ভাষা পাইথনের মতো সহজ করে বানানো হয়নি?
আসা করি সবাই ভাল আছেন!! কেন জাভা প্রোগ্রামিং ভাষা পাইথনের মতো সহজ করে বানানো হয়নি?
প্রথমত, দুটি ল্যাংগুয়েজ সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট এবং ভিন্ন উদ্দেশ্যে সৃষ্ট। জাভা তৈরি হয়েছিলো C++ এর সহজ অল্টারনেটিভ হিসেবে। তখনকার দিনে C++ ডেভেলপারদের মূল্য ছিলো খুবই বেশি, এবং নতুনদের জন্য C++ এর এডভান্স টপিক (বিশেষ করে পয়েন্টার এবং মেমরি ম্যানেজমেন্ট) শেখা খুবই কঠিন ব্যাপার ছিলো, তাছাড়া C++ এ Error Handling ছিলো দুঃস্বপ্নের মতো।
এইরকম পরিস্থিতি থেকে সবাইকে উদ্ধার করতেই জাভার জন্ম হয়। প্রথমেই এতে পয়েন্টার কনসেপ্ট উধাও করে দেয়া হয়, ম্যামরি ম্যানেজমেন্ট এর প্রায় পুরোটাই অটোমেটিক করে ফেলা হয় এবং অনেক এডভান্স এবং সহজ Error হ্যাণ্ডেলিং এর ফিচার ইন্ট্রডিউস করা হয়। ক্রস প্লাটফর্মের তাগিদে এর পুরো কার্যক্রম একটি ভার্চুয়াল ইকোসিস্টেম, JVM-এ আবদ্ধ করা হয়।

মজার ব্যাপার হলো, এর সিনট্যাক্স যাকে আপনি কঠিন ভাবছেন, তা তখনকার দিনে উপরন্তু সহজ এবং ইউজার-ফ্রেন্ডলি হিসেবে পরিচিতি পায়। জাভার সিনট্যাক্স বেশি হলেও তার কোনোটাই ফেলনা নয়, প্রত্যেকটা বাড়তি লাইন বা কি-ওয়ার্ড আপনাকে কম্পিউটারের মতো ভাবতে শিখায়।

জাভা ক্রিয়েট করতে গিয়ে কেউ সংক্ষিপ্ত সিনট্যাক্স কে প্রাধান্য দেয়নি, এটির প্রধান লক্ষ্য ছিলো ভার্সেটিলিটি। মূলত ক্রস-প্লাটফর্মিং সুবিধার জন্য জাভা পাইথনের তুলনায় কম declarative এবং অধিক imperative অ্যাপ্রোচ গ্রহণ করে।



কোন মন্তব্য নেই