RAB/র্যাব এ কিভাবে যোগদান করবেন? RAB/র্যাব এর অপর নাম পুলিশ (বিস্তারিত গোপন তথ্য)
র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (Rapid Action Battalion) বা র্যাব (RAB) বাংলাদেশের আভ্যন্তরিক সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) তাদের কার্যক্রম শুরু করে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর এবং আরো কিছু বাহিনীর সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়।
যেটি আমাদের মাঝে আজকে একটি স্পেশাল ফোর্স হিসেবে পরিচিত । স্পেশাল ফোর্স যেমন ঃ Commando Battalion, The Special Weapons And Tactics (SWAT) , Rapid Action Battalion (RAB) ইত্যাদি।
র্যাব (RAB) স্পেশাল ফোর্স হলেও এটি বাংলাদেশ পুলিশ এর একটি অঙ্গসংগঠন অর্থাৎ বাংলাদেশ পুলিশ এর আইন অনুযায়ী র্যাব (RAB) পরিচালিত হয় ।
আমাদের দেশে স্পেশাল ফোর্স গুলোর সরাসরি কোন সার্কুলার হয় না তেমনি র্যাব (RAB) এর ক্ষেত্রেও সরাসরি কোন সার্কুলার হয় না ।
উপরের চার্ট অনুযায়ী বাহিনী গুলো থেকে র্যাব (RAB) এ যেতে পারবেন তবে নির্দিস্ট একটি সময়ের জন্য ২-৩ বছরের জন্য তারপর আবার যে, বাহিনী থেকে র্যাব (RAB) এ গিয়েছিলেন সেই বাহিনী তে ফিরে আসতে হবে ।
র্যাব (RAB) এ যাওয়ার জন্য আপনাকে আপনার বাহিনী তে চাকরি জীবনে ৭-৮ বছর অপেক্ষা করতে হবে ,তারপর একটি চান্স পাবেন যদি- চাকরি জীবনে আপনার ,দায়িত্ব -পার্ফোমেন্স ইত্যাদি ভালো থাকে ।পার্ফোমেন্স ভালো না থাকলে র্যাব (RAB) এ যেতে পারবেন না ।
বাহিনীর যে কোন পদবী থেকে র্যাব (RAB) এ যেতে পারবেন ।র্যাব (RAB) এ যাওয়ার পর আপনাদের পদবী চিহ্ন পরিবর্তন হয়ে যাবে । এবং র্যাব (RAB) এ যাওয়ার পর কোন প্রকার ট্রেনিং ,প্যারেড ইত্যাদি করতে হবে না এবং স্বাধীনতা পাবেন ।






কোন মন্তব্য নেই