Breaking News

কিভাবে পার্মানেন্টলি মেইল অ্যাকাউন্ট ডিলিট করবেন । How to delete mail account permanently ?

 ইমেইল একাউন্ট create করতে তো সবাই পারি । কিন্তু আমরা অনেকে ডিলিট করতে পারিনা এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট সহজেই ডিলিট করতে পারবেন । আমি নতুন তাই আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি । তো কথা না বাড়িয়ে কিভাবে ডিলিট করবেন সেটা দেখানো যাক ।



এর জন্য যদি আপনার জিমেইল অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন ।

প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জিমেইল ।

যে রেজাল্ট আসবে সেখানে থেকে আপডেট করে নিবেন ।

আপডেট করার পর এই অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করলে ডান দিকে কোনায় গোল চিহ্নের মতো দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ।

ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে সেখানে গুগোল একাউন্ট নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন ।

ক্লিক করলে উপরের দিকে যদি একটু ডানদিকে স্ক্রল করেন তাহলে একটি অপশন পাবেন । Data and personalization নামে সেটিতে চলে যাবেন ।

 

এখানে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন । তারপর এখানে দেখবেন delete a service or your account নামে একটি অপশন সেটিতে ক্লিক করবেন ।

সেখানে যাওয়ার পর দুই নম্বর অপশনটি দেখবেন সেখানে delete your account এ ক্লিক করবেন ।

এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ ক্লিক করবেন ।

এখানকার লেখাগুলো পড়তে পারেন ইমেইল একাউন্টটি ডিলিট করলে আপনার সাবস্ক্রাইব করা সবকিছু আনসাবস্ক্রাইব হয়ে যাবে ।

তো এখানে যে দুটো দেখিয়ে দিয়েছি  ‌‌ সেই দুটো তে ক্লিক করবেন ।

ক্লিক করে ডিলেট একাউন্ট এ ক্লিক করবেন ।

আরেকবার পাসওয়ার্ড চাইতে পারে না চাইলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে । অ্যাকাউন্টটি ডিলিট করলেও আপনার ফোনে কিন্তু এটি থেকেই যাবে । তাই যা করবেন সেটি হলো আবার ডান দিকে গোল চিহ্নটা আছে ওখানে ক্লিক করবেন তারপর manage accounts on this device এই লেখাটিতে ক্লিক করবেন ।

এখানে গুগোল অপশনটি সিলেক্ট করবেন ।

সিলেক্ট করার পর যে delete করা অ্যাকাউন্টটিতে ক্লিক  করে উপরে ডানদিকে দুইটা ডট দেখতে পাবেন সেখানে ক্লিক করুন ।

এখানে রিমুভ একাউন্ট অপশনটিতে ক্লিক করুন ।

ক্লিক করার পর আপনার কাছে কনফার্ম হওয়ার জন্য এরকম একটি ম্যাসেজ আসবে সেখানে রিমুভ একাউন্ট এ ক্লিক করুন ।

ব্যাস কাজ শেষ আপনার মেইল একাউন্ট টি ডিলিট হয়ে গেছে এবং আপনার মোবাইল থেকে চলে গেছে ।



সম্পূর্ণ পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ ।

Sazib IT'র সাথেই থাকুন ।



কোন মন্তব্য নেই