কম্পিউটারে জিরো থেকে হিরো হওয়ার ১৫ টি pdf বই | কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য ১৫ টি pdf বই...
১। বইয়ের নামঃ কম্পিউটার ভাইরাস pdf
কম্পিউটার ভাইরাস কি?
কম্পিউটার ভাইরাসকে কোডের এমন একটি অংশ হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা পিসিটির স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে। এটি নিজেই নিজের প্রতিলিপি তৈরি করে এবং দ্রুত অন্যান্য নেটওয়ার্কগুলির হোস্টগুলিকে প্রভাবিত করতে পারে, এভাবে পুরো নেটওয়ার্কটিকে অকার্যকর করে দেয়। সুতরাং কত তাড়াতাড়ি সম্ভব এটি অপসারণ করা যায় তা জানা আপনার পক্ষে গুরুত্বপূর্ণ কারণ একটি ম্যালওয়্যার সংক্রমণ আপনার ডেটার গুরুতর ক্ষতি করতে পারে।
1986 সালে প্রথম কম্পিউটার ভাইরাস MS-DOS অপারেটিং সিস্টেমগুলির জন্য তার অস্তিত্ব দেখায,এর নাম দেয়া হয়েছিল “ব্রেইন”। এটি প্রধানত একটি বুট সেক্টর ভাইরাস, এটি ফ্লপি ডিস্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আজকাল, বিভিন্ন ধরণের ম্যালিশাস সফ্টওয়্যার রয়েছে যা উন্নত কোডিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়।
পিসি ভাইরাসের ধরণঃ
যদিও হাজার হাজার সংক্রামক প্রোগ্রাম আপনার পিসিকে প্রভাবিত করতে পারে তবে তাদের সংক্রমণ লক্ষ্যের ভিত্তিতে এদের তালিকাবদ্ধ করা হয়।
বুট সেক্টর ভাইরাসঃ
বুট সেক্টর ভাইরাস হার্ড ডিস্কগুলির মাস্টার বুট রেকর্ড (এমবিআর) সংক্রামিত করে। কিছু ভাইরাস হার্ড ড্রাইভের বুট সেক্টরকেও সংক্রামিত করে। এটি বাহ্যিক উতৎ্সগুলির মাধ্যমে ছড়িয়ে পড়ে, উদাহরণস্বরূপ, একটি সংক্রামিত ফ্লপি ডিস্ক বা USB ড্রাইভ।
ম্যাক্রো ভাইরাসঃ
একটি ম্যাক্রো ভাইরাস সাধারণত মাইক্রোসফ্ট ওয়ার্ড, মাইক্রোসফ্ট আউটলুক এবং অনুরূপ অ্যাপ্লিকেশনগুলিকে লক্ষ্য হিসেবে গ্রহণ করে। ভাইরাসটিকে নথি বা ইমেইলে এমবেড করা হয়। এবং আপনি যদি কোনোক্রমে ফাইলটি খোলেন, তাহলেই ভাইরাসটি সক্রিয় হয়ে যায় এবং অন্যান্য ফাইল এবং ফোল্ডারে ছড়িয়ে যেতে পারে।
ইমেইল ভাইরাসঃ
এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ইমেলকে মাধ্যম হিসেবে ব্য্যবহার করে এবং পিসিকে সংক্রমণ করে। এই ধরনের ম্যালওয়্যার ইমেল সংযুক্তিগুলিতে লুকানো থাকে এবং যত তাড়াতাড়ি আপনি সংযুক্তিটি ডাউনলোড বা খুলতে সক্ষম হন এটি ছড়িয়ে পড়ে।
কিভাবে কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়ে?
বাইরের কোনো ভাইরাস সংক্রমিত হার্ড ড্রাইভ আপনার পিসিতে ঢোকানো হলে কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এই অপসারণযোগ্য ডিভাইস একটি পেন ড্রাইভ, একটি বহিরাগত হার্ড ডিস্ক বা একটি ফ্লপি ড্রাইভ হতে পারে। বহিরাগত হার্ড ড্রাইভ ছাড়াও এটি ইমেল সংযুক্তিগুলির মাধ্যমে ছড়িয়ে পড়ে যা সহজে ম্যালওয়্যার বহন করতে পারে। আপনি যদি অবিশ্বস্ত ওয়েবসাইট থেকে সফটওয়্যার, সিনেমা, গান ইত্যাদি ডাউনলোড করেন তবে আপনার কম্পিউটারও সংক্রামিত হতে পারে।
কম্পিউটার ভাইরাস সংক্রমণ লক্ষণঃ
আপনি সহজেই কম্পিউটার ভাইরাস সংক্রমণ লক্ষণ সনাক্ত করতে পারেন। একটি প্রধান ইঙ্গিত আপনার পিসি অত্যন্ত ধীর গতিতে চলছে। আরেকটি লক্ষণ আপনার বিদ্যমান ফায়ারওয়াল সুরক্ষা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আপনার পিসির রানিং অ্যাপ্লিকেশনগুলো ঘন ঘন ক্র্যাশ করতে পারে। অন্যান্য এলার্ট যেমন হার্ড ড্রাইভ malfunction, এরর মেসেজ এবং অন্যান্য পপ আপ হতে পারে।
ভাইরাস প্রতিরোধ কিভাবে?
ভাইরাসগুলিকে আপনার কম্পিউটারকে সংক্রামিত করতে বাধা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু ভাল ব্যবস্থা অনুসরণ করতে হবে। যেমনঃ -অপসারণযোগ্য ডিভাইস / ইউএসবি ডিভাইসগুলি কোন ভাইরাস স্ক্যানার ব্যবহার করে স্ক্যান করা ছাড়া ব্যবহার করা যাবে না।
-অনিরাপদ ওয়েবসাইটগুলি থেকে সফটওয়্যার ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
-প্রেরক আইডি যাচাই না করে ইমেল সংযুক্তিগুলি খুলবেন না
-বিনামূল্যের সফটওয়্যারের পরিবর্তে একটি প্রিমিয়াম অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার ব্যবহার করুন কারণ ফ্রি সফটওয়্যারটি 100% সুরক্ষা প্রদান করতে সক্ষম নাও হতে পারে।
ভাইরাস অপসারণ করবেন কিভাবে?
আপনার ডিভাইসে সংক্রমণের সম্ভাবনাটি সরাতে, আপনাকে প্রথমে ভাইরাস স্ক্যান প্রক্রিয়াটি দ্রুততর করতে সমস্ত অস্থায়ী (temp) ফাইল মুছে ফেলতে হবে। আপনি temp ফাইল মুছে ফেলার পরে, একটি অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার ব্যবহার করে আপনার পিসি স্ক্যান করুন।
আপনি রিভ অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন, যা টার্বো স্ক্যান প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার হুমকি স্ক্যান করে। এটি খুবই দ্রুত ভাইরাস সনাক্তকরণ এবং অপসারণ করে যার ফলাফল অসাধারণ । আপনার কম্পিউটার থেকে ইনফেক্টেড কোড বা সংক্রামক ফাইলগুলি সরানোর পরে, আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি সর্বদা আপডেট রাখুন, যাতে যে কোনও ধরণের সর্বশেষ হুমকি সনাক্ত করা যায়।
কম্পিউটার ব্যবহার করেন কিন্তু ভাইরাসের সম্মুখীন হননি এটি বললে বলবো আপনি ডাহা মিথ্যা কথা বলতেছেন।
আপনি যদি একজন কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কম্পিউটার ভাইরাস সম্পর্কে সুস্পষ্ট ধারনা থাকতে হবে।
আর যদি ভাইরাস সম্পর্কে ধারনা না থাকে আপনার তাহলে আপনার মুল্যবান তথ্য, কন্টেন্ট গুলো চুরি হতে পারে, শখের কম্পিউটার টি শেষ হয়ে যেতে পারে।
বইটি পড়ে যা যা জানতে বা শিখতে পারবেনঃ
১। কম্পিউটার ভাইরাস কি?
২। কম্পিউটার ভাইরাসের ইতিহাস
৩। ভাইরাসের ভয়াবহ আক্রমনে বিশ্বব্যাপী কম্পিউটার বিপর্যয়ের ঘটনা।
৪। CHi ভাইরাস নিয়ে বিস্তারিত
৫। ৫টি ক্ষতিকারক ভাইরাস সম্পর্কে জানতে পারবেন।
৬। কম্পিউটার ভাইরাস থেকে কিভাবে নিজের কম্পিউটারকে সুরক্ষিত রাখবেন তা নিয়ে আলোচনা করেছেন।
৭। পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাস নিয়ে বিস্তারিত জানতে পারবেন।
কম্পিউটার ভাইরাস কি?
কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারনা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে।মেটা ফর্মিক ভাইরাসের মতো তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে।
অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে
একটি ভাইরাস এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যেতে পারে কেবলমাত্র যখন আক্রান্ত কম্পিউটারকে স্বাভাবিক কম্পিউটারের কাছে নিয়ে যাওয়া হয়।
যেমনঃ কোন ব্যবহারকারী ভাইরাসটিকে একটি নেটওয়ার্কের মাধ্যমে পাঠাতে পারে।
বা বহনযোগ্য মাধ্যমে, ফ্লপিং ডিস্ক, সিডি, ইউএসবি ড্রাইভ বা ইন্টারনেটের মাধ্যমে ছড়াতে পারে ।
১। ট্রোজানঃ
ভাইরাসের পরপরি বর্তমানে সবচে বড় নিরাপত্তা জনিত হুমকি হচ্ছে ট্রোজান বা ট্রোজান হরসেস ।
এ ভাইরাস এবং একটি ট্রোজান এর মধ্যে প্রধান পার্থক্য যে এটি নিজেকে অন্য কোন ফাইল বা প্রােগ্রামে রিপ্লেস করে না, তাই বলে এটি কম ক্ষতিকারক নয় ।
ট্রোজানের প্রধান কাজ হচ্ছে অপারেটিং এ প্রােগ্রামারের জন্য ব্যাকডাের(backdoor) তৈরি করা।
আর একবার ব্যাকডােৱ হলে প্রোগ্রামার বা প্রােগ্রামারের স্ক্রিপ্ট)Scripts) আপনার কম্পিউটারে রিমােটলি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কিছুই করতে পারবে ।
এছারাও ট্রোজান ভাইরাসের মত আমাদের কম্পিউটারের অনেক ভাবে ক্ষতি করতে পারে।
দুঃজনক হলেও সত্যি যে, এই ট্রোজানকে বেশির ভাগ সময় আমরা নিজেরাই ইনস্টল করে থাকি, কিভাবে?
যখন আমরা কোন ক্রাক করা প্রােগ্রামস ইনস্টল করি, কোন প্যাচ ব্যাবহার করি বা কোন থার্ডপার্টু ওয়েবসাইট থেকে সফটওয়্যার ইনস্টল করি, এমনকি কোন MP3 বা ছবির ফাইল থেকেও ট্রোজানের শিকার হতে পারি ।
২। ওয়রমঃ
worm মানে ক্রিমি ক্রিমিরা যা করে , এটি ফায়ারওয়াল্ল ছিদ্র সৃষ্টি করে সয়ংক্রিয়ভাবে এক পিসি থেকে অন্যান্য পিসিতে নিজের কপি পাঠায়।
নেটওয়ার্ককে এরা খুব দ্রুত ছড়িয়ে পরতে পারে।
এটি সবচে বড় সমস্যা করে কম্পিউটারের নিরাপত্তা বেষ্টনিতে যা থেকে আপনার কম্পিউটার আনান্য ভাইরাসে আক্রান্ত হতে পারে ।
এছারাও এটি কম্পিউটার হার্ডওয়্যারকে সঙ্গে ব্যবহার করা সমস্যা সৃষ্টি করে ।
৩। স্পাইওয়্যারঃ
স্পাইওয়্যার মূল কাজ হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তার রচয়িতাকে প্রেরন করা ,যাতে তারা এই সব তথ্য আইনবহির্ভূত কাজে ব্যাবহার করতে পারে ।
স্পাইওয়্যার আপনার ব্রাউজারের হােম পেজ পরিবর্তন, সার্চং পেজ পরিবর্তন , অনাকাংকিত টুলবার যােগ করে নানান সমস্যার সৃষ্টি করে, যা খুবই বিরক্তকর ।
এছাড়া এই সমস্ত স্পাইওয়্যার সাথে কীলগিং (keylogging) থাকতে পারে ,
যা থেকে স্পাইওয়্যার রচয়িতা আপনার ক্রেডিট কার্ড নাম্বার, পাসওয়ার্ড, ইউজার নামের মত বিভিন্ন তথ্য পতে পারে ।
স্পাইওয়্যার নিজে নিজে ছড়াতে পারে না, এটা কোন প্রােগ্রামের বা ওয়েবপেজর অংশ হিসেবে কম্পিউটার ইনস্টল হয়, তারপর তার কাজ শুরু করে ।
সবচে বড় ভাবনার বিষয় হচ্ছে , সাধারণ এন্টিভাইরাস এদের শনাক্ত করতে পারে না।
এর জন্য এন্টিভাইরাসে এন্টিস্পাইওয়্যার অপশন থাকতে হয় ।
৪। আডওয়ারঃ
আডওয়ার সধারন্ত বিজ্ঞাপন প্রদর্শন কাজে ব্যাবহার হয় , যেমন উইন্ডােজ লাইভ মেসেঞ্জার বা ইয়াহু মেসেঞ্জারে অ্যাডওয়ার সংযুক্ত করা থাকে।যা কিনা মেসেঞ্জার ইনস্টল করার সময় চুক্তির অন্তর্ভুক্ত থাকে।
এছাড়াও অনেক প্রকার অ্যাডওয়ার আছে, যে সব
আপনার অনুমতি ছাড়াই কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল হতে পারে , যদিও অ্যাডওয়ার সরাসরি আমাদের কোন ক্ষতি করে না তবুও অবৈধ অ্যাডওয়ার অনান্য ক্ষতিকারক প্রােগ্রাম আনার রাস্তা হয়ে যায় ।
এছাড়াও আরো অনেক কিছু রয়েছে বইটিতে।
বইয়ের নামঃ কম্পিউটার ভাইরাস
বইয়ের লেখকঃ তানভীর আহমেদ রাজীব
পৃষ্ঠা সংখ্যাঃ ৩২ টি।
বইয়ের ধরনঃ কম্পিউটার বেসিক
পিডিএফ সাইজঃ ৬ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃRead Online / Download
২। বইয়ের নামঃ কম্পিউটার সমস্যার সমাধান pdf

যা যা শিখতে পারবেন কম্পিউটার সমস্যার সমাধান pdfবইটি পড়েঃ
(১) কম্পিউটারের সাধারন কিছু সমস্যা ও তার সমাধান।যেমনঃ সমস্যা ১। computer বা ল্যাপটপ বার বার রিস্টার্ট হচ্ছে।
সমস্যা ২। কম্পিউটার স্লো হয়ে গেলে এখন করনীয় কি? কিভাবে ফাস্ট করবেন?
সমস্যা ৩। পিসি বা ল্যপটপ বারবার হ্যাং করতেছে, যদি এ সমস্যায় পড়েন তাহলে এই বই টি পড়ে এর সমাধান পারবেন আশাকরি।
সমস্যা ৪। কম্পিউটারের বা ল্যাপটপের উইন্ডোজ অপারেটিং জনিত কোনো সমস্যা ।
সমস্যা ৫। ডুয়েল বুটে ডিফল্ট অপারেটিং সিস্টেম নির্বাচন।
সমস্যা ৬। কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস প্রবেশ করলে তার সমাধান।
আমি ডিটেইলসে এভাবে বললে বড় হয়ে পোস্ট টি।
আমি শুধু অধ্যায় গুলোর নাম বলে দিচ্ছি তাহলেই এ বইটিতে কি কি আছে তার একটা ধারনা করতে পারবেন।
(২) কম্পিউটারের ডিসপ্লে বা মনিটর বিষয়ক কোনো সমস্যা সমাধান ।
(৩) হার্ডডিস্ক বা সিডি ড্রাইভ জনিত বিভিন্ন সমস্যা ও তার সমাধান।
(৪) কম্পিউটারের বিভিন্ন যন্ত্রংশ, মোবাইল, ক্যামেরার ট্রাবলশুটিং।
(৫) কম্পিউটারের সাউন্ড বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান।
(৬) পাওয়ার সাপ্লাই বিষয়ক সমস্যার সমাধান।
(৭) ইন্টারনেট বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পাবেন।
(৮) ল্যাপটপ বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান।
কম্পিউটার সমস্যার সমাধান pdf বইটিতে ১১২ টি সমস্যার সমাধান পুরো বিস্তারিতভাবে দিয়েছেন।
এছাড়াও সংক্ষিপ্তভাবে প্রায় ৫০০ সমস্যার সমাধান রয়েছে বইটিতে।
কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারীদের এ বইটি পড়া উচিৎ, আমি মনে করি।
কম্পিউটারের সমস্যার সমাধানের এটিই সব থেকে ভালো বই মনে হচ্ছে আমার কাছে।
বইয়ের নামঃ কম্পিউটারের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় ।
বইয়ের লেখকঃ তানভীর আহমেদ।
পৃষ্ঠা সংখ্যাঃ ৮০ টি।
বইয়ের ধরনঃ কম্পিউটার বেসিক।
পিডিএফ সাইজঃ ১৫ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download
৩। বইয়ের নামঃ কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি pdf
কম্পিউটারের বিভিন্ন সরঞ্জাম যেগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছেনঃ
এছাড়াও আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হতে চান বা হয়ে থাকেন তাহলে আপনাকে জানতে হবে, কম্পিউটার কানেকশনস ও কানেক্টর পোর্ট সম্পর্কে।
৪। উইন্ডোজ কিবোর্ড শর্টকার্ট Pdf
১। বেসিক সর্টকার্ট কিগুলো
বেসিক শর্টকার্ট ১৮ টি কি রয়েছে বইটিতে ।
২। মাইক্রোসফট উইন্ডোজ শর্টকার্ট কি
২০ টি রয়েছে।
৩। উইন কি শর্টকার্টস ১৩ রয়েছে।
৪। উইন্ডোজ কি এর যত ব্যবহার রয়েছে ১২ টি ।
৫। এমএস ওয়ার্ডের ১১ টি শর্টকাট রয়েছে।
৬। এছাড়াও ১০০ টি দরকারী উইন্ডোজ শর্টকাট রয়েছে এ বইয়ে।
৭। রয়েছে জেনারেল কিবোর্ড শর্টকাট ৩৬ টি।
৫। বইয়ের নামঃ এপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল এন্ড আনইন্সটল pdf
৬। বইয়ের নামঃ ল্যাপটপ সমস্যার সমাধান pdf
৭। কম্পিউটার ড্রাইভার প্রবলেম pdf
ড্রাইভার সংক্রান্ত সমস্যায়ঃ
পোস্টটি খুব বড় হয়ে যাবে সব ১৫ টি বইয়ের রিভিউ এখানে লিখতে গেলে তাই, বাকী ৮ টি বইয়ের ডাউনলোড লিংক নিচে দেওয়া হলোঃ
১। Multimedia – pdf download | মাল্টিমিডিয়া pdf download
২। নেটওয়ার্কিং Pdf Download | Networking বাংলায় শিখুন
৩। what is computer memory – Bit & Byte Bangla pdf download
৪। Common Question of Computer Bangla Pdf download
৫। পেনড্রাইভ Pdf download | Pendrive bangla pdf book download
৬। উইন্ডোজ এক্সপি সেটাপ ইন্সট্রাকশন pdf download | Windows XP Setup instruction bangla pdf
৭। কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি pdf download | Brief Inrroduction of computer Parts Bangla Pdf download
৮। কম্পিউটারের ইতিহাস??? pdf download | History of computer bangla pdf








কোন মন্তব্য নেই